Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ 1 farmer dies due to electrocution

পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ধনঞ্জয় চন্দ্র ওই গ্রামের অনুকূল চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয় চন্দ্র রাতে শিম ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় স্থানীয় কৃষি কাজে যাওয়ার সময় লোকজন শিম ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখলে তাঁর পরিবারের সদস্যদেরকে খবর দেন।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় একটি ইউডি ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news