Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ নভেম্বর ২০২৬
০৩:২৪ অপরাহ্ন

বোদা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Monthly meeting of the Press Club

সংগঠনকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার উপজেলা প্রেসক্লাব বোদা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বোদা বাইপাস চৌরাস্তা ফায়ার সার্ভিসের পূর্ব পার্শ্বে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হকিকুল ইসলাম।

বোদা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময়ের উপস্থিতিতে সভায় সংগঠনের কার্যক্রম সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরপর উপস্থিত সদস্যরা একে একে সংগঠনের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও করণীয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

পরে প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময় সভায় সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায় তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। একজন সাংবাদিককে সব সময় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন। পাশাপাশি হলুদ সাংবাদিকতা পরিহার করে বোদা উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলোকে পত্রিকায় তুলে ধরবেন।  

তিনি আরও বলেন, সংগঠন শক্তিশালী হলে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তাও বাড়বে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনার শেষে সংগঠনের শৃঙ্খলা রক্ষা, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভাপতি মো. হকিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বোদা উপজেলা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মান-মর্যাদা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বোদা উপজেলার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে আমাদের আরও সক্রিয় হতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে সংগঠনের সার্বিক সাফল্য, সদস্যদের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news