Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৬ নভেম্বর ২০২৬ | ০১:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

নিজস্ব ​প্রতিনিধি, রাজশাহী:- ২৬ নভেম্বর ২০২৬

রাজশাহী নগরীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।  


​সংশ্লিষ্ট সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে জানা যায়, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।  


​সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের (ইমারজেন্সি) ফটক থেকে মিছিলটি বের হয়ে লক্ষ্মীপুর মোড় অতিক্রম করে সিএনবি (CNB) মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণ কারীরা দলীয় ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন।  


​খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


রাজশাহী নগরীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন।