Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে সরকারি ধান-চাল সংগ্রহ শুরু, ধানের দাম কেজিতে ৩৫ টাকা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): The price of rice is 35 taka per kg

নওগাঁর বদলগাছীতে ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, প্রান্তিক কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করছে। সরকারি নীতিমালা অনুসরণ করে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে ১৪৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। শুক্রবার শুরু হওয়া এ অভিযান আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলম এবং উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিকুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষক এবং চালকল মালিকেরা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news