Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৮ নভেম্বর ২০২৬ | ০৬:৫৮ অপরাহ্ন

মোহনপুরে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীর মোহনপুরে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদর্শ মানব কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) খোলাগাছি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, চারা গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মোহিববুল্লাহ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সিকদার, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

 আদর্শ মানব কল্যাণ সংস্থার পরিচালক মো. খায়রুজ্জামান লিটন এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোলাগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

আলোচনা সভায় পিতা-মাতার ভরণ-পোষণের দায়িত্ব, আইনগত বাধ্যবাধকতা এবং সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


রাজশাহীর মোহনপুরে পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।