Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ ডিসেম্বর ২০২৩ | ০১:২৬ পূর্বাহ্ন

লাইভে আসছেন ইভ্যালির রাসেল!

অনলাইন ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২৩

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল। 

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রাসেলের লাইভের বিষয়টি জানিয়েছে ইভ্যালি।

ফেসবুকে পোস্ট করার পর থেকেই ইভ্যালির গ্রাহকরা কমেন্টে স্বাগত জানাতে থাকেন। তারা জানান, হয়তো নতুন কোনো সুখবর নিয়ে আসছেন রাসেল। মুহিদ নামে এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ভালো কিছু হবে। 

রওনক নামে একজন লিখেছেন, প্রত্যাশা করছি, ভালো কিছুর দিক নির্দেশনা আসবে। 

জোবায়ের লিখেছেন, ইভ্যালির প্রতিটি গ্রাহক এই দিনটার অপেক্ষায় ছিল। অবশেষে সবার আশা পূরণ হতে চলেছে। 

এর আগে শনিবার ‘বিগ ব্যাং’ শিরোনামে পোস্টারের ক্যাপশনে রাসেল লিখেছেন, কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময়ই মধুর হয়। আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য। দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে। 

তিনি আরও লিখেছেন, আমরা এক সঙ্গেই ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (যা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস। 

গত ১৮ ডিসেম্বর বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। 

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।