Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতে আফিম চাষ

অনলাইন ডেস্ক: ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ভুট্টা ক্ষেতে আফিম চাষ করে পুলিশের হাতে ধরা পড়লেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃষক নূরুল ইসলাম। তিনি ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে আফিমের চাষ করছিলেন।

গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে উক্ত কৃষকের ক্ষেতে অভিযান চালালে ঘটনার সত্যতা নিশ্চিত হয়  গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে ওই কৃষককে আটক ও আফিম গাছগুলো নষ্ট করে দেয়া হয়।

জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়।প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।

...সংগৃহীত ছবি