Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক Teaching program on personal hygiene practices

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ‘ফুড ফর দি হাংরি’ (এফএইচ) নামে একটি আন্তর্জাতিক সংস্থার চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম কমিউনিটি কার্যালয়।

স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান করেন এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম কমিউনিটির চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম ও সিনিয়র এনিমেটর আনোয়ার হোসেন। এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু প্রমূখ।


এসময় শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য নানা নিয়মানুবলী শেখানো হয়। হ্যান্ডওয়াশ স্টেশনে গিয়ে তা হাতে-কলমে করানোও হয়। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে বিদ্যালয়ে সাবান, বিøচিং পাওডার, ডাস্টবিনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ উপহার দেয়া হয় সংস্থার পক্ষ থেকে।

রেনু হেমব্রম বলেন, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া এসব শিশুদের নিয়ে কাজ করে এফএইচ সংস্থা। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নিতে নানা কর্মসূচি পালন করা হয়। শিশুদের নিয়ে মাসিক বৈঠক ও নানা কার্যক্রমও করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান। এতে বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের সকলেই অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে। শিশুদের সুবিধার্থে এমন কার্যক্রম চলমান থাকবে।


উল্লেখ্য, বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে গত দুই মাস থেকে এমন পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। এর আগেও কিশোরী মেয়েদের স্বাস্থ্যরক্ষা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। তাঁদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news