Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ মার্চ ২০২৪
০৮:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক The historic 7th March Day is celebrated

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের এই ভাষণ আজও বাঙালি জাতিকে উদ্দীপ্ত করে, অনুপ্রাণিত করে। বঙ্গবন্ধুর এই ভাষণের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)- প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, রাজশাহী ও স্থানীয় মুখ্য কার্যালয়, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কর্ণারে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news