Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ মার্চ ২০২৪
১১:১৮ পূর্বাহ্ন

কক্সবাজার বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন স্থগিত

কক্সবাজার জেলা প্রতিনিধি Suspension of association elections

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার ৭ মার্চ বিষয়টি জেলা সমাজসেবা অফিস নিশ্চিত করেছে।

জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের সিভিল রিভিশন ফর লিভ টু আপিল মামলা নং-৬৯১, ২০২৪ইং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সমিতির নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা সমাজসেবা অফিস কর্তৃক এ সংক্রান্ত একটি চিঠি গতকাল গণমাধ্যমের হাতে আসে।

আরও পড়ুন:>> কক্সবাজার বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন স্থগিতাদেশ

জেলা সমাজসেবা উপ-পরিচালক হাসান মাসুদ কর্তৃক চিঠিটির অনুলিপি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের মহামান্য প্রধান বিচারপতি মহোদয়ের একান্ত সচিব, বাংলাদেশ হাইকোর্ট বিভাগের মহামান্য বিচারপতি মহোদয়ের একান্ত সচিব, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৃহত্তর পাহাড়তলী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news