Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ভোটকেন্দ্রে Attempted vote fraud

চাঁদপুরের শাহরাস্তিতে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আরমান হোসেন নামে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ। পরে আটক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে (১৬) মুচলেকা রেখে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানানো হয়, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা কালে ওই ইউনিয়নের হাড়াইরপাড় গ্রামের এমরান হোসেনের ছেলে আরমান হোসেন (২৩) ও এক কিশোরকে (১৬) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার আরমানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে ভবিষ্যতের জন্য মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত জানান, পৌরসভার একটি ও ইউনিয়নের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news