Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১০ মার্চ ২০২৪ | ০৭:৩৩ পূর্বাহ্ন

ফাইনালে আবার টাইব্রেকার

অনলাইন ডেস্ক : ১০ মার্চ ২০২৪

গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল টাইব্রেকারে গড়িয়েছিল। এক মাস পর কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্টেও ফাইনালে গড়িয়েছে। কাকতালীয়, দুই ফাইনালেই নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। দুই ম্যাচেই ভারত আগে লিড নেয় পরবর্তীতে বাংলাদেশ সমতা আনে।

বাংলাদেশ এই টুর্নামেন্টে গ্রুপে তিন ম্যাচেই জিতেছিল। তিন ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ভারত ম্যাচের চার মিনিটে লিড নেয়। ঐ অর্ধে ভারত অত্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে খেলায় ফিরে। ৭০ মিনিটে কর্নার থেকে মরিয়মের প্লেসিংয়ে বাংলাদেশ সমতা আনে। ম্যাচের বাকি সময় দুই দল গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র থাকায় শিরোপা নিষ্পক্তি হবে টাইব্রেকারে।


নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল টাইব্রেকারে গড়িয়েছিল।