Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ মার্চ ২০২৪
০৫:০৮ পূর্বাহ্ন

আবারো ২৯ বিজিপি সদস্য আশ্রয় নিল বাংলাদেশে

অনলাইন ডেস্ক 29 BGP members took refuge in Bangladesh

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে  আবারও বাংলাদেশে প্রবেশ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। 

আজ সোমবার সকালে বিজিপির মোট ২৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিবিএন/১১মার্চ/এসডি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news