Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মেয়ের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন মা

অনলাইন ডেস্ক The news of the death of the daughter, the mother died

পাবনার আটঘরিয়ায় মেয়ের মৃত্যু সংবাদ শুনে মারা গেছেন মা। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।

স্থানীয়রা জানান, সোমবার (১১ মার্চ) ভোরে মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়কদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।

দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, গতকাল একই দিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিবিএন/১২ মার্চ/এসডি


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news