Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ মার্চ ২০২৪
০৩:৩৭ পূর্বাহ্ন

লোকসভা নির্বাচনের টিকিট পাননি নুসরাত জাহান

বিজয় বাংলা Actress Nusrat Jahan

গত রোববার (১০ মার্চ) লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থীর তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে।

কিন্তু এ তালিকায় নাম নেই অভিনেত্রী নুসরাত জাহানের। বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন নুসরাত। কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা বলছে ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন নুরুল ইসলাম। নুসরাতকে টিকিট দেয়নি দল।  

নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি গ্রাম। গত দুই মাসে রাজনৈতিক দলগুলোর মাথাব্যথার কারণ হয়ে ওঠেছে জায়গাটি। সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি ও গ্রাম।  

লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নুসরাত। পোস্ট করা ছবিতে দেখা গেছে উদাস ভঙ্গিতে বসে রয়েছেন নায়িকা। সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি প্লেটে ‘সাওয়ারডো’। পাউরুটি, লেটুস ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ। ছবির নিচে নুসরাত যা লিখেছেন তা বাংলা করলে দাঁড়ায়- আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি। 

ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত কী খোঁচা দিলেন দলকে? নাকি পাঁচ বছরের বিদায়ী সংসদের মনে একরাশ অভিমান জমা হয়েছে। ওঠছে প্রশ্ন। তবে এ সবের উত্তর অবশ্য একমাত্র দিতে পারেন নুসারতই।

বিবিএন/১২মার্চ/এসডি


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news