Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভৈরবে বিপুল পরিমান গাঁজা, ফেনসিডিল ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

সোহানুর রহমান সোহান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 3 arrested with marijuana, phencidyl yaba

ভৈরবে র্্যাবের পৃথক অভিযানে  বিপুল পরিমান  গাঁজা  ফেনসিডিল  ও ইয়াবাসহ ৩  মাদক কারবারি   আটক করা হয়েছে   । অভিযানে   ৫১ কেজি  ৪শ গ্রাম গাঁজা,  ২ শ ৮৯বোতল ফেনসিডিল ও  ১ শ ৪০ পিচ ইয়াবা নগদ টাকা ও  মোবাইল  ফোন উদ্ধার করা হয় । আটককৃতরা হলো  কুমিল্লার  দেবীদ্বার উপজেলার বাইসমারা গ্রামের আক্কেল  আলীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী রানু বেগম (৩৬) ও একই গ্রামের   করিম খাঁ  এর পুত্র রাসেল মিয়া  (২৬) এবং আশুগঞ্জের চরচারতলা গ্রামের  কামাল মুন্সীর পুত্র  পলাতক মাদক কারবারি পায়েল মুন্সি  (২৫)।  

 আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার  মোঃ ফাহিম ফয়সাল  আজ  মঙ্গলবার দুপুরে  প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আজ ভোরে ভৈরবের  শিমূল  কান্দি ইউনিয়নের বাউস মারা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে   ৫১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ  রানু বেগম ও রাসেল মিয়া কে গ্রেফতার করা হয় । এছাড়া অপর আরেকটি  অভিযানে  আশুগঞ্জের চরচারতলা আরেকটি বাড় থেকে ২শ ৮৯ বোতল ভারতীয়  ফেনসিডিল  ও ১ শ ৪০ পিচ ইয়াবাসহ  পায়েল মুন্সি  কে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতদের মধ্যে রানু বেগম মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসা বাদে  স্বীকার করেছে যে  তারা ব্র্যাক্ষণ বাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে  পাচার করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news