Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১২ মার্চ ২০২৪ | ০৭:০২ পূর্বাহ্ন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জীবনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ১২ মার্চ ২০২৪

শখ করে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি-ওসমানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জীবন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। পাশাপাশি এলাকা আলমডাঙ্গার মধ্যে ঘোরাঘুরি করছিলেন। এ সময় আলমডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ  বলেন, জীবন চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন নিহত হন।