Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ মার্চ ২০২৪
০৯:৫১ পূর্বাহ্ন

কক্সবাজারে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ ছিনতাইকারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 6 armed robbers arrested

কক্সবাজার পৌর শহরের সুগন্ধা সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৬ ডাকাত  ও ছিনতাইকারি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংলা নিউজ কে র‌্যাব জানায়, গতকাল পৌরসভার ১২নং ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্র হতে কক্স টুডে হোটেলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে ঝুপড়ি ঘরের সামনে গাছের আড়ালে উঠতি বয়সী বেশ কয়েকজন যুবক পর্যটকদের কাছ থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। গতকাল রাত আড়াইটায় উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারি দলটি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ৬ জন ডাকাত ও ছিনতাইকারিকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি কিরিচ, ২টি টিপ ছোরা, ১টি ছোরা, ১টি টর্চ লাইট এবং নগদ ৯ হাজার ৯শ' টাকা, ৩টি এন্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহেদ (২০), পিতা-মোঃ বজল আহাম্মদ, লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ আরিফ (২০), পিতা-মোঃ আইয়ুব, সৈকত পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, আদনান শাকিল (১৯), পিতা-মৃত নুরুল ইসলাম, পূর্ব লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সাইমন নাহিদ নুর জীবন (২০), পিতা-মোঃ নাসির উদ্দিন, সৈকত পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ কাইসার @ কাওসার (১৯), পিতা-সৈয়দ সালাম, লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, মোঃ সাগর (২০), পিতা-আমির হোসেন, মোহসিনিয়া পাড়া, পিএমখালী, সাং-লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news