Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১২ মার্চ ২০২৪ | ১০:২৪ পূর্বাহ্ন

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে ইশতিয়াক আবেদীনের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: ১২ মার্চ ২০২৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে এআইইউবির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে এআইইউবি এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ে পারস্পারিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উচ্চশিক্ষা কার্যক্রমে উভয় দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন আশা প্রকাশ করেন।

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে ইশতিয়াক আবেদীনের সৌজন্য সাক্ষাৎ