Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মার্চ ২০২৪
০৬:১৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরে এবার টানা ৬ দিনের ছুটি!

অনলাইন ডেস্ক Eid-ul-Fitr is a 6-day holiday!

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। টানা এক মাস রোজা রাখার পর আসতে চলেছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে খুশির খবর পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

এবার রমজান মাস যদি ২৯ দিনের হয় তবে একসঙ্গে টানা ৬ দিনের ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। আর রমজান মাস ৩০ দিনের হলে মিলবে টানা ৫ দিনের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেটা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন।

গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news