Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আগামী ১৯ মার্চ শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা

অনলাইন ডেস্ক: Chhatra League staff meeting on March 19

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ। 

গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আগামী ১৯ মার্চ, ২০২৪, মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ১৯ মার্চ শাবিপ্রবিতে কর্মীসভা করবো। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, আমরা শাবিপ্রবি ছাত্রলীগের সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং শাখার সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতায় আশা করছি একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারবো।

বিবিএন/১৪মার্চ/অচ 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news