Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ মার্চ ২০২৪
০৮:২০ পূর্বাহ্ন

২৫ মার্চ ঢাকা সফ‌রে আসছেন ভুটানের রাজা

অনলাইন ডেস্ক: King of Bhutan

পাঁচ দিনের সফ‌রে আগামী ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। বুধবার (১৩ মার্চ) ভুটানের রাজার বাংলা‌দেশ সফর সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জা‌রি ক‌রেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রজ্ঞাপ‌নে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন ২০২১ এর ধারা ২ এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে ভুটানের রাজাকে আগামী ২৫ থেকে ২৯ মার্চ বাংলাদেশ সফরকালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করল।

সর্ব‌শেষ, গত বছ‌রের ৯ জুলাই ভুটান থেকে ব্যাংকক যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। সে সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন ভুটানের রাজা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news