Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল মঙ্গলবার

অনলাইন ডেস্ক HSC

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড এক যোগে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করবে। 

সোমবার (২৫ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। বোর্ডগুলো সকাল থেকেই ফল প্রকাশ করবে। সুনির্দিষ্ট কোনো সময়ে সব বোর্ডের ফল প্রকাশ হবে না। তবে এদিন সব বোর্ড খাতা পুনর্নিরীক্ষণের ফল দেবে। 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news