Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ মার্চ ২০২৪
০৫:৪৬ পূর্বাহ্ন

নিখোঁজের তিন দিনেও মেলেনি আদিবাসী সাগরী’র সন্ধান

নিজস্ব প্রতিবেদক Indigenous woman Sagari is missing

রাজশাহী নগরীর শাহমুখদুম থানাস্থ আদিবাসী মহল্লা, পবা নতুনপাড়ার স্থায়ীবাসিন্দা শম্ভু শিংয়ের মেজো মেয়ে সাগরী (৩৪) ১৩ মার্চ বুধবার সন্ধা ৬টা থেকে অধ্যবধি নিখোজ রয়েছে। নিখোজ ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যাক্তা নারী,ও এক সন্তানের জননী। জীবন জীবিকার তাগিদে নিকটস্থ দুটি বাসা বাড়িতে কাজ করতেন। বুধবার বাসা বাড়িতে কাজে গিয়ে আর ফিরেনি সাগরী। তার সন্ধানে খোজ করতে বাসা মালিকের কাছে গেলে, কাজের শেষে বাড়ি ফেরার কথা ব্যাক্ত করেন।

সাগরীর মা নিরদা রানি নিকটস্থ থানায় ১৪ মার্চ সন্ধা ৬টায় নিখোজ ব্যক্তির সন্ধান ও উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়রি করে। জিডি ট্র্যাকিং নং ট৬৮১৩ন জিডি নং ৫৩৩। নিখোজ সাগরীকে স্থানীয় কামাল ও সুফিয়ান নামক দুজন ব্যাক্তি প্রায় বিবাহ প্রস্তাব দিতো ও উত্যক্ত করত বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা এঘটনায় এই দুই ব্যাক্তি জড়িত থাকতে পারে।  

   

 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news