Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ মার্চ ২০২৪
০৬:১১ পূর্বাহ্ন

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে কক্সবাজারে আলোচনা সভা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar

'স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার ১৫ মার্চ ২০২৪ খ্রি. সকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, প্রকৌশলী কানন পাল, সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু, ভোক্তা অধিকার জেলা কার্যালয় প্রতিনিধি সহ বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়িবৃন্দ।

সভায় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ভোক্তা অধিকারের কার্যক্রম জোরদারকরণে গুরুত্বারোপ করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news