Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ মার্চ ২০২৪
০১:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। 

এসময় ১৭ মার্চ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তমতে সকাল ৯টায় কোরআনখানি ও দোয়া মাহফিল, সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, বিকেল ৩টায় শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সর্বশেষ ইফতার অনুষ্ঠিত হবে। 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি ডাঃ পরিমল কান্তি দাস, সহ-সভাপতি মিজানুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা কাসেম কন্ট্রাক্টার, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন ও পৌর আওয়ামী লীগ সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন, এডভোকেট জহির ইসলাম, সৈয়দ নুর, সাবেক ছাত্রনেতা অন্তিক চক্রবর্তী প্রমুখ। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news