Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মার্চ ২০২৪
০৪:২৩ পূর্বাহ্ন

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক Various programs of Zilla Parishad

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজশাহী জেলা পরিষদ।

রবিরাব সকালে ৯ টায় নগরীর সিএন্ডবি মোড়ে ও রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। পুস্পস্তবক অর্পণ শেষে নিজ সভা কক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন হিসাবরক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলী। চেয়ারম্যানের ব্যাক্তি গত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচরী উপস্থিত ছিলেন।

বিশেষ দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে কোন রাষ্ট্রের অস্থিত্ব থাকতো না। ঠিক সেই কারণেই এই মানুষটির এক ডাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং মাত্র ৯ মাস যুদ্ধ করে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল।

আজ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আমাদের এই বাংলাদেশ।

বিবিএন/১৫ মার্চ/এসডি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news