Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৭ মার্চ ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ন

কক্সবাজার পাহাড়তলীতে র‌্যাবের অভিযান, দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৭ মার্চ ২০২৪

কক্সবাজারের পৌরসভার দক্ষিণ পাহাড়তলীতে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংরা নিউজ কে র‌্যাব জানায়, শনিবার রাত ৩টায় গোপন সংবাদে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকার জহির আহম্মদের বসত ঘরের সামনে আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে ২টি শপিং ব্যাগসহ কৌশলে ঘর হতে বের হয়ে পালানোর চেষ্টাকালে এক নারীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের তল্লাশী করে ৫৫ বোতল ফেনসিডিল (প্রতিটি বোতলের লেবেলে ইংরেজীতে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup, PHENSEDYL লেখা আছে) এবং মাদক বিক্রয়ের নগদ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জহির আহমেদ (৭৪), পিতা-মৃত হাজী খলিলুর রহমান এবং জাহেদা বেগম (২৮), স্বামী-জহির আহমেদ, পিতা-হাজী সৈয়দুল হক, দক্ষিণ পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। 

জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর পরস্পরের কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য (ফেন্সিডিল) পর্যটক ও স্থানীয় লোকজনের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছে।

ছবি