Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ মার্চ ২০২৪ | ০৪:৪০ পূর্বাহ্ন

মাতারবাড়িতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন॥ লাখ টাকা জরিমানা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ মার্চ ২০২৪

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এর দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

গতকাল মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন পরিচালিত অভিযানে এসব অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাতারবাড়ি বাজার মনিটরিং করেন। এ সময় ২ জন অসাধু ব্যবসায়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২টি মামলায় ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৩টি মামলায় ৩ জনকে মোট ১ লক্ষ ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, অভিযান চলমান থাকবে। এই বিষয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।


মাতারবাড়িতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা