Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ মার্চ ২০২৪
০৬:০৬ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরা হলো না একই পরিবারের ৪ জনের

অনলাইন ডেস্ক গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা Road accident in Gopalganj

ঈদে গ্রামের বাড়ি বেড়াতে আসা হলো না মাদারীপুরের কালকিনিরে কাজী পরিবারের চার সদস্যের। গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার বেলা ১১টার দিকে ডোমরাকান্দিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়। এতে একই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক কাজ ও আসন্ন ঈদ উপলক্ষে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ি কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন, দুই ভাই আর এক ভাইয়ের স্ত্রী। এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি।

ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় দুই ভাই হুমায়ন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হন। এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যান। এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের ভাতিজা কাজী আসাদ বলেন, ‘আমরাও টিভিতে জেনেছি আমার তিন ফুফু ও এক চাচার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারা মূলত সবাই ঢাকাতেই স্থায়ীভাবে বসবাস করেন। ঈদে গ্রামের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ আর জমিজমা নিয়ে আলোচনার জন্যে বাড়িতে আসতেছিলেন। তাদের দাফনের বিষয় এখনো জানা যায়নি। পরিবারের অন্য সদস্যদের নিয়ে আলোচনা করে দাফনের স্থান নির্ধারণ করা হবে।’

বিবিএন/২০ মার্চ/এসডি


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news