Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ কাঁপল

অনলাইন ডেস্ক Strong earthquake

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। শুক্রবার (২২ মার্চ) মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।

শক্তিশালী এ ভূমিকম্পের চার ঘণ্টা আগে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল ওই অঞ্চলে।

বিকেএমজি জানিয়েছে, জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। পূর্ব জাভা এবং প্রদেশের রাজধানী সুরাবায়াতে এ ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করা গেছে। ওই অঞ্চলে বসবাস করা একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তুরস্কের ভূমিকম্প থেকে সাইক্লোন মোখা, বিপর্যয়ের বছর ছিল ২০২৩

ভূমিকম্পের পাঁচদিন পর ৯০ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

এছাড়া রাজধানী জাকার্তাতেও স্বলসময় কম্পন অনুভূত হয়েছেন। জাকার্তা ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূর হলেও; এটির প্রভাবে সেখানকার মাটিও কেঁপে উঠেছিল।

তবে ৬ দশমিক ৫ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা।

দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পে তুবানের একটি শহরের একটি ভবন এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: রয়টার্স

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news