Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৩ মার্চ ২০২৪ | ১০:১৩ পূর্বাহ্ন

মহেশখালীতে অবৈধভাবে মাটি উত্তোলন ও প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণে ৩ লাখ টাকা জরিমানা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ মার্চ ২০২৪

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগায় প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। 

শনিবার ২৩ মার্চ মহেশখালী উপজেলা নির্বাহী  অফিসার মিকি মারমা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে ভূগর্ভের মাটি উত্তোলন ও প্যারাবন ধবংস করে নতুন করে চিংড়ি ঘের নির্মাণ করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ২ জনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

বিজয় বাংলা নিউজ কে ইউএনও ও এসিল্যান্ড জানিয়েছেন, মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এ প্যারাবনকে বনদস্যুদের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

মহেশখালীতে অবৈধভাবে মাটি উত্তোলন ও প্যারাবন ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণে ৩ লাখ টাকা জরিমানা