Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ মার্চ ২০২৪
০৪:৪১ পূর্বাহ্ন

নবগঠিত ইয়োগা এসোসিয়েশনের সাথে কক্সবাজার ক্রিকেট একাডেমির ফুলেল শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar

কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি জিয়া উদ্দীন লাভু ও সাধারণ সম্পাদক লতিফ উল্লাহ চৌধুরী (প্রতিষ্ঠাতা ও কোচ)।

শনিবার সন্ধ্যায় ইয়োগা এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ক্রিকেট একাডেমির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও ইয়োগা এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সদ্য কক্সবাজার জেলা কমিটি অনুমোদন প্রদান করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news