Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ মার্চ ২০২৪ | ০৭:৫৪ পূর্বাহ্ন

রাসিক স্যানিটারী পরিদর্শকদের হোটেল ও রেস্তোরা পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি ২৪ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগরবাসীকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন করতে নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরাসমুহে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ পরিদর্শন করেছেন।


রোববার দুপুরে নগরীর লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় এলাকার বিভিন্ন হোটেল ও রোস্তোরায় পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের রমজানের শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খোলা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী না রাখা, রং মিশ্রিত খাদ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


এ সময় স্যানিটারী পরিদর্শক মোঃ আতিকুল হক, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

বিবিএন/২৪ মার্চ/এসডি


রাসিক স্যানিটারী পরিদর্শকদের হোটেল ও রেস্তোরা পরিদর্শন