Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজার ইয়োগা প্রশিক্ষণ কর্মশালার পুরস্কার বিতরণ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান Prize Distribution of Yoga Training Workshop

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩ দিনের ইয়োগা প্রশিক্ষণ কর্মশালার পুরস্কার বিতরণ, ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের (ইনডোরে) জেলা ইয়োগা এসোসিয়েশনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশন সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, সহ সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জি.এম জাহিদ ইফতেকার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য রতন দাশ, পরেশ কান্তি দে,  আলীরেজা তসলিম, আবছার কামাল ও জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি

 উপস্থিত ছিলেন জেলা ইয়োগা এসোসিয়েশন সহ সভাপতি এনামুল হক, সহ সভাপতি সাংবাদিক মো: জানে আলম সাকী, মোহাম্মদ মহিউদ্দিন, চাইনিজ উশু একাডেমির প্রতিষ্ঠাতা, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, চাইনিজ উশু একাডেমি সভাপতি সেলিম এজাহার ও ইয়োগা প্রশিক্ষক মো: ছিদ্দিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইয়োগা এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। প্রশিক্ষণে শতাধিক নতুন ও পুরোনো খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বিবিএন/২৪ মার্চ/এসডি


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news