Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ মার্চ ২০২৪
০৮:১৯ পূর্বাহ্ন

নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি Genocide Day

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মাহববুল আলম, কৃষি কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ। 

আলোচনা সভায় ২৫ মার্চ ভয়াল রাতে এদেশের সাধারণ মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের অযাচিত আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news