Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ মার্চ ২০২৪
০৮:২৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি Arrested with one kg of ganja

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমান(৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মতিউর রহমান ওই এলাকার মৃত আসাদ আলীর সন্তান। 

এজাহার সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাগান পুকুর এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবারি। পুলিশের সদস্যরা তাকে আটক করলে তার কাছে থাকা এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে





© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news