Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কলকাতায় সংবর্ধনা পেলেন হিরো আলম

অনলাইন ডেস্ক Hero Alam

কলকাতায় সংবর্ধনা পেয়ে অবাক হিরো আলম  

প্রায় সবদিকেই নিজেকে প্রকাশ করেন হিরো আলম। সিনেমা, গান কিংবা রাজনীতির মাঠ সবখানেই আছে তার  আলোচনা ও সমালোচনা। 

সম্প্রতি কলকাতায় দুটি সিনেমায় শুটিং করেছেন হিরো আলম। সিনেমা দুটির নাম ‘নীলে গেম’, ‘মিয়া ভাই’। পরিচালক জামাল উদ্দিন। এই সিনেমাগুলোর কাজ নিয়েই এখন দারুণ ব্যস্ত তিনি। তবে এর মধ্যে কলকাতায় সংবর্ধনা পেলেন হিরো আলম।

হিরো আলম বলেন, আমি দেশ থেকে বেশ কয়েকদিন হলো কলকাতায় এসেছি। দুটি সিনেমায় কাজ করতে। আরও বেশ কয়েকদিন থাকবো কাজগুলো করতে। আজ পশ্চিমবঙ্গের মালদার গাজোলতে আমাকে নাগরিকরা সংবর্ধনা দিয়েছে। বিষয়টিতে খুব অবাক হয়েছি।

আমাকে অনেক মানুষ ভালোবাসে জানিয়ে হিরো আলম বলেন, সামনে কাজের প্রেরণা এই ভালোবাসার মানুষগুলো। তাদের জন্য আজ আমি হিরো আলম হয়েছি। কাজ করছি দেশ-বিদেশে। সামনে আরও কাজ করতে চাই। যেগুলো দিয়ে আরও বেশি মানুষের মনের মধ্যে থাকতে চাই।

৮ মার্চ থেকে ‘নীলে গেম’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এই সিনেমায় তার সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন হিরো আলম। এরপর গান গেয়ে সমালোচিত হন। পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন হিরো। যদিও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি হিরো আলম।

বিবিএন/২৬মার্চ/এসডি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news