Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চন্দ্রগরদীতে শোবার ঘর থেকে গৃহিনীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

নরসিংদীর পলাশের চন্দ্রগরদীতে শোবার ঘরে ডুকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক গৃহিনীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলার চন্দ্রগরদী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত দেলোয়ারা (৫০) মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর তার দুই ছেলে বিদেশে থাকেন। মেয়েদের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর তিনি তরকারি কাটছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তার শোবার ঘরের বিছানায় গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তদন্ত শরু করে।

পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশা রাখছি স্বল্প সময়ের মধ্যেই রহস্য উন্মোচন সম্ভব।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news