Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পুলিশের অভিযানে ১৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক 17 and recovery of drugs

গত (২৬ মার্চ ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজা এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ১০৩ বোতল ফেন্সিডিল ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news