Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক: Salute to the brave freedom fighters on the great Independence Day

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ অনেকে। 

এ ছাড়া মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তারসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আচমত আলী খান স্টেডিয়াম পর্যন্ত স্বাধীনতা যাত্রা অনুষ্ঠিত হয়। পরে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news