Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ মার্চ ২০২৪
০৫:৩৩ পূর্বাহ্ন

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিলো ওমান

অনলাইন ডেস্ক Oman gave bad news to expatriates

বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান। আগামী পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে।

বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল।

ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর ১ বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে।

সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news