Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩১ মার্চ ২০২৪ | ০১:৫৯ পূর্বাহ্ন

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত, ৮ আহত ২০

অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪

সিরিয়ার এক বাজারে রবিবার সকালে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন আট জন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

আলেপ্পোর আজাজ শহরে এই গাড়িবোমা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আগুন ধরে যায় চারপাশে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা ছুটে আসে। 

এখানে উল্লেখ্য যে, সিরিয়ার ওই এলাকাটি তুর্কি-সমর্থক অধ্যুষিত। 

শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার বাধা দেওয়ায় ২০১১ সালে যুদ্ধ পরিস্থিতি শুরু হয় সিরিয়ায়, এতে দেশটিতে জিহাদী এবং বিদেশি সেনাদের আনাগোনা শুরু হয়। যুদ্ধে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুহারা হয়েছেন আরও অনেকে, নড়বড়ে হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা। 

তুরস্ক এবং সিরিয়ার বাহিনী দেশটির সীমান্তের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মাঝে আজাজ শহরটিও রয়েছে। 

সিরিয়ায় একটি গাড়িবোমা বিস্ফোরণে মারা গেছেন আট জন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি।