Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহেশখালী এসিল্যান্ডের বাজার মনিটরিং জোরদার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। 

গতকাল সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন এর নেতৃত্বে গোরকঘাটা বাজার, নিউ হ্যাভেন মার্কেট ও হকার্স মার্কেটে কাপড়ের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।  

এ সময় কাপড় ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে কাপড় বিক্রি না করে সেমর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ন্যায্যমূল্যে কাপড় বিক্রি করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

বিজয়বাংলাকে এসিল্যান্ড পবিত্র মাহে রমজানে সকলকে পবিত্র রক্ষা এবং সংযত হওয়ার আহবান জানিয়ে বাজার মনিটরিং এবং ভেজাল প্রতিরোধে অভিযান চলমান থাকবে জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news