Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৩ এপ্রিল ২০২৪ | ০৩:৫৩ পূর্বাহ্ন

পুকুর খননে মিলল ৫টি বিষ্ণমূর্তি

অনলাইন ডেস্ক: ০৩ এপ্রিল ২০২৪

জেলার নাচোলে সরকারি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেলো পাঁচটি বিষ্ণমূর্তি। উপজেলা প্রশাসন বিষ্ণমূর্তি গুলো উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করেছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নে রাণীদিঘি এলাকায় বাঁশ পুকুর খনন করার সময় বিষ্ণমূর্তিগুলোর সন্ধান পাওয়া যায়।  

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান. উপজেলার কসবা ইউনিয়নের রাণীদিঘি বাঁশ পুকুর বিএমডিএ কর্তৃক সরকারি এ পুকুর খনন করার সময় এক এক করে পাঁচটি বিষ্ণমূর্তির দেখা মিলে। পরে পুকুর খননকারী শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে ঘটনাস্থলে পাঠান। আমি সেখানে উপস্থিত হয়ে মূর্তিগুলো উদ্ধার করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি।

স্থানীয়রা জানান, উদ্ধার করা পাঁচটি কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটির উপরে।




নাচোলে সরকারি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেলো পাঁচটি বিষ্ণমূর্তি।....সংগৃহীত ছবি