Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপরে ক্যান্সার ও কিডনী রোগীদের সহায়তার চেক প্রদান

শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ Checks in support of cancer and kidney patients

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার ও কিডনী রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য  মুঃ জিয়াউর রহমান  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রইসুল ইসলামসহ উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সুবিধা ভোগিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিরা ২৬ জুনের মাঝে ১৩ লক্ষ টাকা চেক প্রদান করেন। 



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news