Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পি.এস.ডব্লিউ.এফ-এর উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও ছাগল প্রদান

অনলাইন ডেস্ক Providing sewing machines and goats to the disabled

প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন (পি.এস.ডব্লিউ.এফ) রাজশাহী উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও ছাগল প্রদান হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর ১২ টায়  সেলাই মেশিন ও ছাগল  প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী  মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন (পি.এস.ডব্লিউ.এফ) কর্মকর্তা আতিকুল ইসলাম, আনছার আলী, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, সোলেমান আলী, আব্দুস সবুর,আব্দুল মমিন ও রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক ও (পি.এস.ডব্লিউ.এফ) সভাপতি মো: মোজাম্মেল হক।

এ সময় দারিদ্র প্রতিবন্ধী নারী ও পুরুষের হাতে ৪টি সেলাই মেশিন ও ২ জনকে ছাগল প্রদান করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news