Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঈদ আনন্দময় করতে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক: পরিবেশমন্ত্রী Saber Hossain Chowdhury

 পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবাই যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সরকার সে বিষয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।

পরিবেশমন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজান মাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সব ধরনের অপকর্ম থেকে, সব লোভ লালসা থেকে, নেশাসহ সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news