Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দুদিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক বিএসএফের গুলিতে নিহত Killed in BSF firing

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সাইফুলের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ। ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯ এর কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে গুলিতে নিহত হন সাইফুল। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও থামছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণহানির ঘটনা। পতাকা বৈঠকেই সীমাবদ্ধ সমাধানের পথ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে, চলতি বছরের প্রথম তিন মাসেই ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news