Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ এপ্রিল ২০২৪
০২:০২ পূর্বাহ্ন

সৌদি থেকে পর্তুগালে ভিজিট ভিসায় যেতে যা যা লাগবে

অনলাইন ডেস্ক: Everything you need to get a visit visa from Saudi Arabia to Portugal

সৌদি আরবের তিনটি লোকেশন রিয়াদ, জেদ্দা ও দাম্মামে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে পর্তুগালের স্বল্পমেয়াদী ভিসার আবেদন জমা নিয়ে থাকে। 

ভিএফএস এর জমা দেওয়ার আগে অনলাইনে আবেদন করে এ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই জন্য ভিএফএস দুই ধরনের চার্জ করে থাকে একটা স্টান্ডার্ড অন্যটা প্রিমিয়াম। স্টান্ডার্ড এর ফি ১৬৯ সৌদি রিয়াল বা ৪৫ ইউ এস ডলার। প্রিমিয়াম রেট আরও বেশি। ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে ভিএসএস এর ফি পরিশোধ করে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচের সবগুলো ডকুমেন্টস জমা দিতে হবে। 

সব ডকুমেন্টস জমা দেওয়ার কম বেশি ১৫ দিনের মধ্যে এম্বাসি আপনার জমাকৃত ডকুমেন্টস যাচাই বাছাই করে ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিবেন।

১. সেনজেন ভিসা আবেদন ফর্ম

২. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি 

৩. স্পনসর এর চিঠি (ভ্রমণের খরচ যদি অন্য কেউ বহন করে সেক্ষেত্রে লাগবে। ভ্রমণের খরচ যদি আপনি নিজে বহন করেন তাহলে স্পনসর এর চিঠি লাগবে না)

৪. রিটার্ন সহ ফ্লাইট টিকেট 

৫. হোটেল বুকিং 

৬. ভ্রমণ বীমা 

৭. পাসপোর্ট কপি এবং আগের ভিসার কপি

৮. চাকরির নিয়োগপত্র 

৯. ইনভাইটেশন লেটার

১০. জাতীয় পরিচয় পত্র বা ইকামা কপি

১১. এক্সিট রিএন্ট্রি নন সৌদির নাগরিকদের জন্য 

১২. সৌদিয়ানদের জন্য ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আর নন সৌদি লোকদের জন্য ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট 

উপরের এই ১২টি ডকুমেন্টস থাকলে আপনি সৌদি আরব থেকে ভ্রমণ ভিসা নিয়ে পর্তুগালে ভ্রমণ করতে যেতে পারবেন । 




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news